৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

খুন হয়েছেন কারিশমার প্রাক্তন স্বামী, বিস্ফোরক অভিযোগ মায়ের

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্রিটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুর খবর মিললেও এবার তার মা রানি কাপুর বিস্ফোরক দাবি করেছেন—ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে।

গত ১২ জুন ব্রিটেনে পোলো খেলতে গিয়ে মৃত্যুবরণ করেন সঞ্জয় কাপুর। প্রাথমিকভাবে বলা হয়, একটি মৌমাছি গিলে ফেলায় তার মৃত্যু হয়।

তবে মৃত সঞ্জয়ের মা রানি কাপুরের দাবি, এটা ছিল এক ‘সুপরিকল্পিত খুন’। তার কথায়, ‘‘নতুন কিছু প্রমাণ আমার হাতে এসেছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—এটা নিছক দুর্ঘটনা নয়, এটি একটি চক্রান্ত।’’

আরও পড়ুনঃ   শাড়িতে নজর কাড়লেন স্বস্তিকা

রানি কাপুর ব্রিটিশ পুলিশের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এই ষড়যন্ত্রে শুধু ব্রিটেন নয়, ভারত এবং সম্ভবত আমেরিকারও অনেক প্রভাবশালী মানুষ জড়িত থাকতে পারেন।

এখানেই শেষ নয়। রানি কাপুর আরও অভিযোগ করেছেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও অর্থ লেনদেন করতে পারছেন না বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৩ সালে কারিশমা কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয় কাপুর। রাজকীয় সেই বিয়ে নিয়ে বলিউডে দীর্ঘদিন আলোচনা চলেছে। তবে তাদের বৈবাহিক জীবন সুখের হয়নি।

আরও পড়ুনঃ   ছেলের জন্মদিনে ছিলেন না সাবেক স্বামী রাকিব

২০১৪ সালে তারা আলাদা হয়ে যান এবং ২০১৬ সালে এই দম্পতির ডিভোর্স হয়। শোনা যায়, বিচ্ছেদের সময় কারিশমা মোটা অঙ্কের ভরণপোষন হিসেবে সঞ্জয়ের কাছ থেকে ৭০ কোটি টাকা নেন।

এরপর থেকেই সঞ্জয়ের বিপুল সম্পত্তি—যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা—নিয়ে গুঞ্জন শুরু হয়। শোনা যাচ্ছে, কারিশমাও নাকি স্বামীর সম্পত্তিতে নিজের অংশ দাবি করছেন। ঠিক সেই সময়ই উঠে এলো এই ‘খুনের অভিযোগ’—যা নতুন করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে।

রানি কাপুরের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কারিশমা কাপুর কিংবা তার ঘনিষ্ঠ মহল থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলেই জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST