৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

লাল বলে খেলার আগ্রহ সৌম্যের

অনলাইন ডেস্ক : জাতীয় দলের হয়ে সবশেষ ২০২১ সালে টেস্ট ম্যাচ খেলেছিলেন সৌম্য সরকার। এরপর আর এই ফরম্যাটে দেখা যায়নি তাকে। তবে ঘরোয়াতে মাঝে মধ্যে লাল বলের ক্রিকেটে দেখা যায় এই অলরাউন্ডারকে। তবে এই সংস্করণের ক্রিকেটে খেলার আগ্রহ আছে সৌম্যের, এমনটাই জানিয়েছে কোচ সোহেল ইসলাম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহেল বলেন, ‘আপনারা জানেন, সৌম্য জিএসএলে খেলছিল। আমরা যখন লাল বলের ক্রিকেট নিয়ে অনুশীলন করছিলাম। সে ফিরে আসার পর, আমরা ইতোমধ্যে সাদা বলের অনুশীলন শুরু করে দিয়েছি।’

‘একজন খেলোয়াড় হিসেবে কেউই একটিমাত্র ফরম্যাটে সীমাবদ্ধ থাকতে চায় না। সৌম্য নিজেও লাল বলের ক্রিকেট খেলতে আগ্রহী এবং তার সেই দক্ষতা ও সক্ষমতা উভয়ই আছে কারণ সে আগেও টেস্ট ম্যাচ খেলেছে।’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম

লঙ্গার ভার্সন ও সীমিত ওভারের ক্রিকেটের মধ্যে ব্যাপক পার্থক্য, এমনটাই মনে করেন সোহেল। তিনি বলেন, ‘সবাই সব ফরম্যাটে খেলতে চায়। আপনারা জানেন, লাল বল ও সাদা বলের ক্রিকেটের মধ্যে খেলার ধরনের অনেক পার্থক্য রয়েছে। ব্যাটিং কৌশল, মানসিকতা, ম্যাচের পরিকল্পনা এবং শট প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এই কারণেই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণ দিই, যাতে তারা জানে যে লাল বলে খেলার সময় তাদের মানসিক কৌশল কেমন হবে, তারা কীভাবে খেলবে এবং তাদের টেকনিকগুলো কীভাবে কার্যকর করবে।’

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়, ভারতীয়দের তোপে বাংলাদেশি সৈকত

‘এরপর যখন তারা এই ফরম্যাট থেকে ওয়ানডেতে যায়, তখন পরিস্থিতি ভিন্ন হয়; ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস নিতে হয়। অন্যদিকে, টি-টোয়েন্টিতে খেলার সময়, যে বলগুলোতে সাধারণত এক রান আসে, সেগুলোতেও আমরা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারার চেষ্টা করি। এভাবে খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিংয়ের কৌশল এবং শট নির্বাচনও পরিবর্তিত হয়।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST