১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনায় চীনের স্কুলছাত্রী ইউ জিদি। মাত্র ১২ বছর বয়সেই পদক জিতে ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপসে এবার সে বিশ্বরেকর্ড গড়েছে। মেয়েদের ৪*২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জজয়ী চাইনিজ দলের সদস্য ছিল ইউ জিদি।

গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ওই ইভেন্টে অবশ্য সাঁতরায়নি চীনের আলোচিত স্কুলছাত্রী। তবে সে তৃতীয় পদকজয়ী দলের সদস্য। যেখানে অস্ট্রেলিয়া স্বর্ণপদক ও যুক্তরাষ্ট্র রৌপ্য জিতেছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে পদকজয়ী ম্যাচে উত্তীর্ণ হওয়ার পথে অবশ্য ভূমিকা ছিল ইউ জিদির। সাঁতরেছিল আগের রাউন্ডে।

সাঁতারের বৈশ্বিক কোনো মেজর টুর্নামেন্টে পদক জয়ের পথে সর্বকনিষ্ঠ সাঁতারু ইউ জিদি। এর মধ্য দিয়ে সে ভেঙেছে ৩৯ বছরের পুরোনো রেকর্ড। যদিও ইভেন্ট ছিল ভিন্ন, ১৯৮৬ সালে অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপসে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১৩ বছর ১৫৮ দিন বয়সে পদক জেতে কানাডার অ্যালিসন হিগসন। গতকাল ১২ বছর ২৯২ দিন বয়স হয়েছিল ইউ জিদির।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও

অবশ্য তার চেয়েও কম বয়সে অলিম্পিকে ব্রোঞ্জ জেতার কীর্তি আছে। ১৯৩৬ আসরে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। তবে বিশ্ব অ্যাকুয়াটিকসে সর্বকনিষ্ঠের রেকর্ডটি এখন ইউ জিদির দখলে। এরপর তার প্রতিক্রিয়া ছিল এমন— ‘আমি আবেগতাড়িত হয়ে পড়েছি, এটি অসাধারণ অনুভূতি।’

আরও পড়ুনঃ   গরীবদের জন্য গুদামে পচা চাল, ধরলেন ইউএনও

আগামী অক্টোবরে ১৩ বছরে পূর্ণ হবে চাইনিজ এই স্কুল শিক্ষার্থীর। এবার মেয়েদের ব্যক্তিগত ২০০ মিটার বাটারফ্লাইতেও ফাইনালে লড়েছিল সে। তবে অল্পের জন্য চতুর্থ হয়ে ইউ জিদি পদক হাতছাড়া করে। এ ছাড়া গত সোমবার ব্যক্তিগত মেডলি ইভেন্টের ফাইনালে পদক হাতছাড়া হয় মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে। সেখানেও তার অবস্থান ছিল চার নম্বরে। গত মে মাসে ২০০ মিটার মেডলি মাত্র ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিল ১২ বছরের বালিকা ইউ জিদি। এরপর থেকেই সে সামাজিক মাধ্যমে ভাইরাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST