৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ

অনলাইন ডেস্ক : দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন। তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নয়; কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, তারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এসব ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

তিনি আরও বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হবো। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।

আরও পড়ুনঃ   দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী!

তিনি বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোঠা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে আপনাদের দাবি আদায় করে ছাড়ব।

এনসিপির আহ্বায়ক বলেন, নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদের রাজপথে নামতে হচ্ছে।

তিনি বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি, নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারব। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।

আরও পড়ুনঃ   অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: ফখরুল

নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করব।

সমাবেশের আগে বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে আসেন।

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এনসিপি নেতারা। ওই সময় শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান ও সার্বিক খোঁজখবর নেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১০

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১১

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১২

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তার

১৪

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

১৫

শেরে বাংলা ছিলেন বাংলার কৃষক-প্রজা ও বঞ্চিত মানুষের মুক্তির অগ্রদূত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

১৭

বাঘায় যাত্রীবাহী বাস ‘সি লাইন’ এর শুভ উদ্বোধন

১৮

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

১৯

রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম : ভূমিমন্ত্রী মিনু

২০

Design & Developed by: BD IT HOST