২৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

তাহেরপুর বাসস্ট্যান্ডের জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে তাহেরপুর পৌরসভা।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূরীকরণে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে তাহেরপুর পৌরসভা। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয় জনসাধারণের মাঝে।

পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে চরম ভোগান্তিতে পড়ছিলেন এলাকাবাসী ও পথচারীরা।

আরও পড়ুনঃ   ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

এই পরিস্থিতি মোকাবিলায় পৌর প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করছেন। এতে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, জনসাধারণের ভোগান্তি কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। সম্পূর্ণ ড্রেন পরিষ্কার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ   আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

এ সময় পৌরবাসীর প্রতি ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন পুঠিয়া গড়ে তুলতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দারা পৌরসভার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১০

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১১

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১২

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৩

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৫

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৮

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৯

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

২০

Design & Developed by: BD IT HOST