২৩ মে ২০২৬
অনলাইন সংস্করণ

গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

গরমে পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান।

স্টাফ রিপোর্টার : গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত বিতরণ করা হয়েছে। নগরীর খেটে খাওয়া মানুষ ও পথচারীদের ক্লান্তি দূর করতে লেবু ও গুড়ের তৈরি সুস্বাদু ঠান্ডা শরবত বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান।

শনিবার (২৩ মে) বেলা ১টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নগরীর চন্ডিপুর কদমতলা মোড় এলাকায় অবস্থিত শুভেচ্ছা রিয়েল এস্টেটের প্রধান কার্যালয়ের সামনের সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই বিস্কুট গুড় ও লেবুর তৈরি ঠান্ডা শরবত বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ‘আমাদের আঙুল ট্রিগারে’ ট্রাম্পকে সতর্কবার্তা ইরানের শীর্ষ কমান্ডারের

শরবত বিতরণের সময় শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, কয়েকদিন ধরে সারাদেশের মতো রাজশাহীতেও ব্যাপক হারে বেড়েছে তাপপ্রবাহ। আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দৈনিক এ আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় আজও এ সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে এই গুড় ও লেবুর তৈরি ঠান্ডা শরবত বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   মর্গে মায়ের মরদেহ, শিশুর পরিচয় খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

চলমান তাপদাহ অব্যাহত থাকলে কিংবা গরমের তীব্রতা আরও বেশি হলে অতীতের মতো পরবর্তীতেও এমন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান আনিসুর রহমান।

শুভেচ্ছা রিয়েল এস্টেটের ব্যবস্থাপক আনিসুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শরবত পান করা বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১০

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৩

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৪

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৫

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৬

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৭

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৯

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

২০

Design & Developed by: BD IT HOST