২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিজেপির হয়ে হেরে এবার মমতার দল থেকে ভোটে দাঁড়াবেন শ্রাবন্তী!

অনলাইন ডেস্ক : আবারও রাজনীতির ময়দানে নামতে পারেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার আর বিজেপি নয়, শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন শ্রাবন্তী। সেই থেকেই শুরু হয় গুঞ্জন—তৃণমূলেই কি এবার নাম লেখাতে চলেছেন অভিনেত্রী?

এই বিষয়ে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।”

আরও পড়ুনঃ   ১৮ বছর পরেও গুরুত্ব ধরে রাখবে ‘বালুঘড়ি’

এদিন বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অভিনেত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্রাবন্তী। কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল তাকে।

সেই প্রসঙ্গ টেনে শ্রাবন্তী বলেন, “আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।”

তিনি আরও বলেন, “বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব।”

আরও পড়ুনঃ   বিয়ের পরেও স্বামীর পদবী ব্যবহার করেন না অপরাজিতা

প্রসঙ্গত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পুজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST