২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপে ‘খুবই কঠিন’ গ্রুপে বাংলাদেশ, উপভোগ করতে চান কোচ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে। আজ সেই টুর্নামেন্টের ড্র হয়েছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন ও সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান।

বাংলাদেশ নারী দলের বৃটিশ কোচ পিটার বাটলারের গ্রুপিং নিয়ে ভাবনা বাফুফে গণমাধ্যমে সরবারহ করেছে। বাংলাদেশ খুবই কঠিন গ্রুপে পড়েছে বলে মনে করেন পিটার বাটলার। তিনি বলেন,‌’ গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয়, এটা মেনে নেওয়া ও উপভোগ করা উচিত।’

চীন নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। উত্তর কোরিয়া তিন বার শিরোপা উচিয়ে ধরেছে। এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারলেই মূলত স্বার্থকতা। সেই আশা দেখছেন কোচ বাটলার,‌ ‘আমি বিশ্বাস করি আমরা উন্নতির পথে আছি। চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু সবকিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা ভালো ছাপ রাখব।’

আরও পড়ুনঃ   দুর্গাপুরে আনসার ও ভিডিপি আয়োজনে বৃক্ষরোপন

বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ রয়েছে। আগামী ছয় মাস বাংলাদেশের নারী ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। কোচ বাটলারের পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন ফেডারেশনের উপরই ছাড়ছেন বিষয়টি, ‘আমার পরিকল্পনা আছে, তবে সবকিছু নির্ভর করছে বাফুফের অর্থায়নের ওপর। কথা বলা সহজ। আমি বলতে পারি, আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল অনুরোধ করতে পারি, বাকিটা আসলে বাফুফের ব্যাপার। আমি পরিকল্পনা ও কৌশল দিয়ে থাকি, এরপর সব নির্ভর করে কর্তৃপক্ষের ওপর যাদের অর্থের ব্যবস্থা করতে হবে। আশা করছি, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারব।’

আজ সিডনিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও কোচ পিটার বাটলারের আমন্ত্রণ থাকলেও যেতে পারেননি এএফসি অ-২০ দলের ব্যস্ততায়। ২ আগস্ট বাংলাদেশ দল লাওস রওনা হবেন এএফসি অ-২০ বাছাই খেলতে। এটা জাতীয় দলের জন্য সহায়ক হিসেবেই দেখছেন কোচ, ‘সত্যি বলতে, আমার স্কোয়াড প্রায় ঠিকঠাক হয়ে গেছে। কিছু ছোটখাট পরিবর্তন হতে পারে। তবে আমাদের অনূর্ধ্ব-২০ দল খুবই ভালো করেছে। জাতীয় দলের নির্বাচনে তারা বড় ভূমিকা রেখেছে। আমাদের আরও কিছু খেলোয়াড়, যাদের প্রয়োজন হলে ডাকা হবে।’

আরও পড়ুনঃ   রাত ৮ টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ প্রথমবার নারী এশিয়া কাপে উঠেছে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে। টুর্নামেন্টের ড্র নিয়ে গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের অধিনায়কের মন্তব্য প্রত্যাশা করে। বাফুফে এমন দিনেও অধিনায়ক এবং খেলোয়াড়দের মিডিয়া থেকে দূরে রেখেছে। ফেডারেশন কর্তারা এজন্য কোচের বারণকে সামনে আনেন। তবে একাধিক ফুটবলার জানিয়েছেন কোচ ও ফেডারেশন উভয় দিক থেকেই তাদের উপর গণমাধ্যমে এশিয়া কাপের ড্র সংক্রান্ত আজ বক্তব্য না দিতে বলা হয়েছে। যেখানে সিডনিতে অনুষ্ঠান স্থলেই অন্য দেশের ফুটবলাররা মন্তব্য/পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। অন্য দেশের ফেডারেশনের ভাবনা এক আর বাফুফের আরেক!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST