২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

প্রেম ব্যক্তিগত, সেটা গোপন রাখতে হয়— সৃজিতকে নিয়ে বললেন সুস্মিতা

অনলাইন ডেস্ক : সত্যিই কি প্রেম করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়? টলিপাড়ায় এই নিয়ে তীব্র গুঞ্জন। এর মাঝেই আবার ‘ডিয়ার মা’র প্রিমিয়ারে দু’জনের একসঙ্গে উপস্থিতি!

সম্প্রতি ‘মৃগয়া’র সাফল্য উদ্‌যাপনের পার্টিতেও ফের একসঙ্গে দেখা মিলেছে দুই তারকার। এরপরেই সৃজিত-সুস্মিতাকে নিয়ে মাখোমাখো প্রেমের গল্প আরও জোরদার হয়েছে। কিন্তু আদতে এই বিষয়টি কতটা সত্য?

সৃজিতের সঙ্গে নিজের সম্পর্কের এই রসায়ন নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিংয়ের জন্য একসঙ্গে পুরীতে অনেকটা সময় কাটিয়েছেন সৃজিত ও সুস্মিতা জুটি। সেখান থেকেই পরিচালকের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।

আর তারপরেই শুরু তাদের প্রেমের গুঞ্জন। সেই গুঞ্জনের আঁচই আরও বেড়ে যায় ‘মৃগয়া’ সিনেমার সাফল্য উদ্‌যাপনের পার্টিতে।

এই ছবিতে আইটেম ডান্সে ঝড় তোলা সুস্মিতার সঙ্গে ছিলেন সৃজিতও। আর এই পার্টিতেই সৃজিত-সুস্মিতার খুনসুটি, হাসি, আড্ডার কিছু ভিডিও ভাইরাল হতেই, তাদের প্রেমের জল্পনায় পড়েছে ঘৃতাহুতি।

আরও পড়ুনঃ   ‘আপনাকে আক্রমণ করতে পারিনি বলেই বিজেপি ছেড়েছি’, মমতাকে রূপাঞ্জনা

সুস্মিতা অবশ্য পুরো বিষয়টি হেসেই উড়িয়ে দিচ্ছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ভালো বন্ধু। খুব কাছের বন্ধু। তবে কেউ যদি এর খারাপ কোনও মানে বের করে, সেটা তার ব্যাপার। আমি যদি সত্যিই প্রেম করতাম, তবে সেই স্পর্কটা গোপন করতাম। এই ভাবে ঢাকঢোল পিটিয়ে সকলকে জানাতাম না।’

অভিনেত্রী বলেন, ‘কারণ আমার সঙ্গে কারও সম্পর্ক তৈরি হলে, সেটা ব্যক্তিগত সম্পর্ক হবে। সেটা আমার একান্ত নিজের বিষয় হবে। তবে বন্ধুত্বের সম্পর্কে তো আর কোনও রাখঢাকের দরকার পড়ে না।’

সুস্মিতা যোগ করেন, ‘অতীতে আমার সঙ্গে একজনের আড়াই-তিন বছরের একটি সম্পর্ক ছিল। যদিও সে ইন্ডাস্ট্রির কেউ নয়, কিন্তু তার কথা কি কেউ জানতে পেরেছে কখনও? তার সঙ্গে কি আমি ছবি দিয়ে বেড়াতাম, নাকি প্রকাশ্যে সেই সম্পর্কের কথা এনেছিলাম? আসলে সেটা আমার প্রেম ছিল, যেটা আমার ব্যক্তিগত বিষয় ছিল। সেই কথা সবাইকে জানানোর নয়। সৃজিতের সঙ্গে প্রেম থাকলে, সেটা আমি গোপন করতাম। ভালো বন্ধুত্ব থাকাটা নিশ্চয়ই দোষের নয়!’

আরও পড়ুনঃ   ‘শুধুমাত্র লিপস্টিক দেওয়া একটা ছবি দেখে এতকিছু বিচার করে ফেললেন’

প্রেম গুঞ্জনের মাঝে বিশেষ পার্টিতে সৃজিত-সুস্মিতা, চলল মিষ্টি খুনসুটি

সমাজের ট্যাবুকে খুব একটা গুরুত্ব দেন না সুস্মিতা। তার কাছে এখন নিজের ক্যারিয়ারই আসল ফোকাস। তিনি বললেন, ‘আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তবে চাকরি না করে, এই পেশায় এসেছি অনেক প্যাশান, ভালোবাসা নিয়ে। অনেক লড়াই করছি। কে কী বলল, ভাবলে চলবেনা আমার। শরমন জোশীর সঙ্গে আমি একটা সিনেমা করতে চলেছি, সেটা নিয়ে কেউ কথা বলছে না। সকলেই গসিপ খোঁজে।’

প্রসঙ্গত, সৃজিতকে নিয়ে এমন আলোচনা এই প্রথম নয়— অতীতেও তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক নায়িকার।

এদিকে স্ত্রী মিথিলার সঙ্গে টালিউডের জনপ্রিয় পরিচালকের সম্পর্কের অবনতির গুঞ্জন আগে থেকেই ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুস্মিতার সঙ্গে সৃজিতের প্রেমের গল্প টলিপাড়ায় কার্যত দাবানলের আকার নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

অবৈধ যান, ঝরছে প্রাণ

১২

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৩

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৫

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৭

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৮

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৯

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST