২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় আইন পরিবর্তন করা হবে: আমীর খসরু

অনলাইন ডেস্ক : বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের আইন পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রিসোর্টে ‘বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা’ বিষয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলা নিয়ে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলগতভাবে মুক্ত অর্থনীতি নিয়ে ভাবছেন। রাজনীতিতে যেমন মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, তেমনি অর্থনীতিতেও মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন। অর্থনীতিকে গণতান্ত্রয়ন করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি ও দখলদারিত্ব কোনোটাই চলবে না। রাজনীতির মতো ব্যবসায়িক ক্ষেত্রেও লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ থাকবে। কোনো ধরনের বাধা সেখানে থাকবে না। আগামী দিনে ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন করা হবে।’

তিনি বলেন, ‘সরকারের কাজ হচ্ছে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিকে ফেসিলিটেড করা, অর্থাৎ সহযোগিতার মাধ্যমে জনগনের কাছে নিয়ে যাওয়া। কিন্তু বিগত দিনে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কিছু লুটেরাদের হাতে অর্থনীতি তুলে দেওয়া হয়েছিল। এই লুটেরারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজার লুট করেছে, বিদেশে অর্থ পাচার করেছে, বাংলাদেশে যত মেগা প্রজেক্ট সেগুলোর মাধ্যমে লুট করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া মুক্ত বাজার অর্থনীতি থেকে সরে গিয়ে তাদের কিছু লোক অর্থনীতিকে কুক্ষিগত করেছিল। সাথে সাথে রাজনীতিকেও কুক্ষিগত করেছে। কারণ অর্থনৈতিক শক্তি যার কাছে থাকবে রাজনৈতিক শক্তিও তার কাছে। এ জন্য জিয়াউর রহমান অর্থনীতিকে গণতান্ত্রায়নের কথা বলেছেন।’

আরও পড়ুনঃ   নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

তিনি আরও বলেন, ‘শুধু রাজনীতিতে গণতান্ত্রায়ন আনলে মানুষের মুক্তি হবে না। শুধু রাজনৈতিক গণতান্ত্রায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাবে না। অর্থনৈতিক গণতান্ত্রয়ায়ন করতে হবে। অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহন করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে।’

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের দৌরাত্ম্যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয়, সেখান থেকে তাদের বের করে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে। কারণ অর্থনীতির চালিকাশক্তি হলো ব্যবসায়ীরা। গত দেড় দশকে মুক্ত অর্থনীতির পরিবেশে কেউ কাজ করতে পারেনি। দেশের অর্থনীতি এখন গর্তের কিনারে আছে। গর্তের কিনার থেকে অর্থনীতিকে বের করে আনতে হলে ব্যবসায়ীদের সমর্থন ছাড়া সম্ভব নয়।’

আরও পড়ুনঃ   ‘প্রয়োজন হলে বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান হবে’ ইসলামী আন্দোলন

ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনের সমন্বয়ক মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার চেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ীরা।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার, সম্মেলনের সহসমন্বয়ক জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, তৌহিদুজ্জামান ছোটন প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST