১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি সংযুক্ত করে তথ্যটি জানান।

তাজউদ্দীন আহমদের সন্তানদের এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ   ‘পত্রিকার সার্কুলেশন নিয়ে ম্যানুপুলেশনের সুযোগ থাকবে না’

সোহেল তাজ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন না করে পদত্যাগ করেন। এরপর থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে।

শারমিন আহমদ যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক ও গবেষক হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে আলোচনায় এসেছেন। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ এবং ‘৩ নভেম্বর: জেল হত্যার পূর্বাপর।’

আরও পড়ুনঃ   রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে প্রাধান প্রকৌশলীকে ক্রেস্ট প্রদান

২০২৪ সালের শেষ দিকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোহেল তাজ একটি স্ট্যাটাসে দাবি করেন, “গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার হীন প্রচেষ্টা। আমি অবাক হবো না যদি এর নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”

তবে তার এই মন্তব্যের বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST