১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার

অনলাইন ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে নানা বিচিত্র ঘটনা ঘটছে। এক ম্যাচে দুই অর্ধ দুই মাঠে খেলা এবং টুর্নামেন্টের মাঝপথে ভেন্যু বদল হয়েছে। এর মধ্যে আবার ফুটবলারদের বড় শাস্তি দেওয়ার ঘটনাও ঘটল।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচের ৫৪ মিনিটে বাংলাদেশের ফুটবলার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেছিলেন। নেপালের ডিফেন্ডার সিমরানও একই শাস্তি পেয়েছিলেন। লাল কার্ডে সাধারণত পরের ম্যাচে নিষিদ্ধ থাকেন সংশ্লিষ্ট ফুটবলার। রেফারি, ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে অনেক সময় এই সংক্রান্ত শাস্তির মেয়াদ ও ধরন বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ   তিমির হননের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা

সাফ এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের ফুটবলারকে বড় শাস্তি দিয়েছে। দুই ফুটবলারকেই সমান তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫০০ ডলার করে জরিমানা করেছে। গতকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর সাফ থেকে এই সংক্রান্ত চিঠি ইস্যু হয়েছে।

সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এত বড় শাস্তি পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খানিকটা বিস্মিত। শাস্তির বিপরীতে আপিল করলে বাফুফেকে আবার কয়েক শ’ ডলার জমা দিতে হবে। তাই বাফুফের আর সেই পথে হাঁটছে না। সাগরিকাকে জরিমানা করলেও মূলত বাফুফেকে এই জরিমানা পরিশোধ করতে হবে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে সাফ বাফুফেকে আর্থিক অনুদান প্রদান করছে। সেখান থেকেও সমন্বয় হতে পারে এই জরিমানার অঙ্ক।

আরও পড়ুনঃ   কোটা আন্দোলন: ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে নিহত ৫

আজ বাংলাদেশ পুনরায় ভুটানের বিপক্ষে খেলবে। এই ম্যাচেও থাকছেন না দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাগরিকা। পরের ম্যাচে বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সেখানেও সাগরিকাকে ছাড়াই খেলতে হবে। ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচটি টুর্নামেন্টের অলিখিত ফাইনাল হতে পারে। সেই ফাইনালে সাগরিকা ফিরবেন। নেপালের ডিফেন্ডার সিমরান আগে ঘটনার সূত্রপাত ঘটিয়েছেন। সাগরিকার সমান শাস্তি পাওয়ায় বাফুফে সাফের সিদ্ধান্তে খানিকটা হতাশ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST