১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের মামলায় রাবির তিন কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ২টার দিকে রাজশাহী মহানগর জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির উপস্থিতিতে মতিহার থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে তাদের গ্রেপ্তার করে।

জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, “গত সপ্তাহে আমরা রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলাম। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেননি। তাই আমরা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছি। এরা সবাই মামলার আসামি, আওয়ামী লীগের সহযোগী।”

আরও পড়ুনঃ   রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

গ্রেপ্তারকৃত কর্মকর্তারা হলেন, (১) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী হিসাব পরিচালক, হিসাব শাখা, রাবি। (২) আমিনুল হক রাসেল, সহকারী হিসাব পরিচালক, হিসাব বিভাগ, রাবি। (৩) পঙ্কজ কুমার, সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রাবি।

রাজশাহী নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং জুলাই চেতনা বাস্তবায়ন কমিটির রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের মতিহার থানায় নেওয়া হয়। পরে তাদের বোয়ালিয়া থানায় পাঠানো হবে। বোয়ালিয়া থানা পুলিশ তাদের আদালতে পাঠাবে।

আরও পড়ুনঃ   লাশ পোড়ানোর মামলায় ছয় আসামির মৃত্যুদণ্ড ও সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি ভালোভাবে জানা ছিল না। যদি জানতাম যে তাদের অফিস থেকে জোর করে আনা হয়েছে, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখতাম। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে, বাইরের কাউকে নয়।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১০

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১১

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১২

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৩

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৪

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৫

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৭

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৮

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১৯

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST