২৭ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরের বিরুদ্ধে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আইন বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১০ কার্যদিবসের মধ্যে সভাপতির কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তদন্ত কমিটির সদস্যরা।

বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- আইন বিভাগের প্রফেসর ড. মো. মোর্শেদুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুল আলীম, প্রফেসর ড. শাহীন জোহরা, ও সালমা আখতার খানম।

আরও পড়ুনঃ   গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী-শাশুড়ি-ননদের যাবজ্জীবন

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাঈদা আঞ্জু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ যৌন হয়রানি, নির্যাতন ও নিপীড়নের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে ও ব্যক্তিগতভাবে ছাত্র-ছাত্রীরা আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর সম্পর্কে গুরুতর অভিযোগ আনয়ন করেছে। এর আলোকে একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে। কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে ঘটনার বিস্তারিত রির্পোট পরবর্তী পদক্ষেপের জন্য আইন বিভাগের সভাপতির নিকট পেশ করবে। এ অনুসন্ধান প্রক্রিয়া চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট শিক্ষককে ক্লাস, পরীক্ষা তথা সকল প্রকার একাডেমিক কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST