১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্যে ও মব সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল চারটার দিকে নিয়ামতপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মনজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা.ছালেক চৌধুরী।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা, হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি প্রমূখ।এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সুজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, মেহেদী হাসান, যুবদলের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন সিরাজী পলাশ, ছাত্র দলের কলেজ শাখার সাবেক আহবায়ক সুলতান মাহমুদ সজীব চৌধুরী, উপজেলা ছাত্র দলের আহবায়ক সালাউদ্দীন গাজীসহ স্থানীয় আরও নেতাকর্মী। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও কটুক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেন, তারেক রহমানের নামে যে অপবাদ ছড়ানো হচ্ছে তা হলো রাজনৈতিক প্রতিহিংসার কারনে। বিএনপি একটি বড় ও সুসংগঠিত দল। এসব অপপ্রচার চালিয়ে লাভ হবে না, আমরা এর দাঁতভাঙা জবাব দিতে মাঠে প্রস্তুত আছি।

আরও পড়ুনঃ   “এ দেশকে নিয়ে আর কাউকে খেলতে দেব না” সিরাজগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST