১৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী

অনলাইন ডেস্ক : স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’র রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে।

স্থানীয়দের সহায়তায় বর্তমানে মিশনারিস অফ চ্যারিটিতে আশ্রয়ে রয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। খন্দকার থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, সম্প্রতি বর্ধমানের একটি এলাকায় দিশাহীনভাবে রাস্তায় ঘুরছিলেন সুমি। হঠাৎ বৃষ্টির কারণে আশ্রয়ের জন্য এক জায়গায় দাঁড়ালে স্থানীয়রা তার সঙ্গে কথা বলে জানতে পারেন তিনি অভিনেত্রী।

তবে তার ঠিকানা জানতে চাইলে, বিভিন্ন বিভ্রান্তিকর উত্তর দেন সুমি। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের তত্ত্বাবধানে তাকে মিশনারিস অফ চ্যারিটিতে রাখা হয়।

দীর্ঘদিন ধরে অভিনয় জগতে যুক্ত ছিলেন সুমি হর চৌধুরী। বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকের পাশাপাশি মঞ্চ নাটকেও নিয়মিত কাজ করতেন। ২০২৫ সালের জানুয়ারিতেও এক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে কী কারণে তিনি বর্ধমান গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ   বিয়ের দুই মাসেই সুখবর দিলেন অ্যামি জ্যাকসন

পরিবার বলতে রয়েছে তার একমাত্র মেয়ে, যার সঙ্গেও সম্পর্ক নেই বললেই চলে। মায়ের সঙ্গেও দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই তার। অভিনেত্রী টলিউডে কাজ করলেও কারো সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়নি, ফলে কেউ খোঁজও রাখছিলেন না তিনি কোথায় আছেন।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, সুমি নাকি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত নেশায় আসক্ত ছিলেন, যদিও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

তবে ছোট পর্দার এই পরিচিত মুখের এমন পরিণতিতে হতবাক তার সহকর্মীরাও। অনেকেই প্রশ্ন তুলেছেন, কাজ না থাকলে কি শিল্পীরা এভাবে মূল্যহীন হয়ে পড়েন? বিনোদন দুনিয়ায় কি সত্যিই বন্ধুত্ব টিকে না?

আরও পড়ুনঃ   দীর্ঘদিনের লিভ-ইনের পর বয়সে ছোট প্রেমিককে বিয়ে করছেন রূপাঞ্জনা

অভিনেত্রী বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে। তবে মানসিক অবস্থার উন্নতির জন্য তার পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

আপাতত পুলিশের এবং স্থানীয়দের সহযোগিতায় সুমি মাথার উপর ছাদ পেয়েছেন। তবে কী কারণে তিনি এমন অবস্থায় পৌঁছালেন, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এর আগেও কাজের অভাবে মানসিক চাপে ভেঙে পড়তে দেখা গেছে বিনোদন দুনিয়ার বহু তারকাকে। কেউ লড়াই চালিয়ে যাচ্ছেন, কেউ আবার একেবারে দূরে সরে গেছেন ইন্ডাস্ট্রি থেকে। সুমির এই অবস্থার জন্য সত্যিই কি কাজের অভাব দায়ী, নাকি ব্যক্তিগত জীবনের কোনো অস্থিরতা? উত্তর এখনও মেলেনি। তবে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে তার ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST