১৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের লিভ-ইনের পর বয়সে ছোট প্রেমিককে বিয়ে করছেন রূপাঞ্জনা

অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কের পর চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আগামী ১৯ তারিখ প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের গলায় মালা দেবেন তিনি।

গত বছরই পাহাড়ে গিয়ে ছেলেকে সাক্ষী রেখে রাতুলের সঙ্গে আংটি বদল করেন রূপাঞ্জনা। এরপরই তাদের বিয়ে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সম্প্রতি অভিনেত্রী জানালেন চলতি মাসের ১৯ তারিখে রাতুলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন।

গত ৬ বছর ধরে রূপাঞ্জনা রাতুলের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের প্রেম নিয়ে টলিপাড়ায় কম চর্চা নেই। এমনিতেই রূপাঞ্জনার প্রথম বিয়ে হয়েছিল ভিন ধর্মে। তবে সেই সংসার টেকেনি। ছেলে রিয়ানকে নিয়ে আলাদা হয়ে যান অভিনেত্রী। এরপরই রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান।

আরও পড়ুনঃ   ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’, পোশাক বিতর্কের জবাবে নায়িকা

তবে বয়সে ছোট রাতুলের সঙ্গে প্রেম নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি রূপাঞ্জনাকে। রাতুল রূপাঞ্জনার চেয়ে ৬ বছরের ছোট। কিন্তু বয়সের ফারাক তাদের সম্পর্কের মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়নি কখনও।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে-করতেই আলাপ রূপাঞ্জনা-রাতুলের। সিরিয়ালে অভিনয় করতেন রাতুল। রূপাঞ্জনার সঙ্গে সেখান থেকেই আলাপ, বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে সেটা গড়ায় প্রেমে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই বিয়ের পিঁড়িতেও বসবেন দুজন।

আরও পড়ুনঃ   দশম শ্রেণির পরীক্ষায় ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নির চমক

বর্তমানে রাতুল পুরোদস্তুর পরিচালনাতে মন দিয়েছেন। ‘পালক’, ‘ইকিরমিকির’-এর মতো সিনেমা পরিচালনা করেছেন তিনি। রূপাঞ্জনা-পুত্র রিয়ানের সঙ্গেও রাতুলের খুব ভাল সম্পর্ক।

তিনজনে ৬ বছর ধরে একসঙ্গেই বসবাস করছেন। গত বছরের ফেব্রুয়ারিতে মিরিকের ডন বস্কো চার্চে আংটি বদলটা সেরেছিলেন রাতুল-রূপাঞ্জনা। চলতি মাসেই বসবেন বিয়ের পিঁড়িতে।

রাজারহাটে একটি হোটেল ভাড়া করে সেখানেই হবে গ্র্যান্ড ওয়েডিং। সামাজিক প্রথা মেনেই বিয়ে করবেন এই জুটি। এরই মাঝে প্রথম আইবুড়ো ভাত সম্পন্ন করেছেন অভিনেত্রী। এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST