১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিরাপত্তাহীন মিটফোর্ড: প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে ১ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তারা কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সাধারণ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা, মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল সকাল ৮:০০ টা থেকে ০১ (এক) দিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।”

আরও পড়ুনঃ   সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

চিকিৎসা সেবায় বিরতির এই সিদ্ধান্তের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ড সেবায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জরুরি বিভাগ চালু থাকবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ   বিএমডিএতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST