১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে পুলিশ আদালতের রায় জারির পরদিনই কৃষকদের জমিতে ধান রোপন

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে থানা পুলিশ কর্তৃক আদালতের রায় জারি করার পরদিনই কৃষকদের জমি জবর দখল করে ধান রোপন করেছেন প্রভাবশালীরা। ঘটনা ঘটেছে উপজেলার বোনকেশর চকপাড়া গ্রামে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটনার আশংকা করছেন এলাকাবাসী। এঘটনায় শনিবার দুপুরে বোনকেশর চকপাড়া গ্রামের ওয়াহেদ আলীর পুত্র মতিউর রহমান বাদি একই গ্রামে মনির উদ্দীনের পুত্র জামিরুল রহমানের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির বোনকেশর মৌজার জে-এর নং ১৬১, আরএস খতিয়ান নং ৩৬, আর এস দাগ ১৬৭৫, মোট ৪.১৬৫ একর জমির মধ্যে নালিশি দাগের ০.৫০ একর জমির মধ্যে ০.৪৬ একর জমি জামিরুল রহমানের অন্য ওয়ারিশের কাছ থেকে মতিউর রহমান ক্রয় করে কাজনা খরিজ করে ভোগ দখল করে আসছিলেন। এঅবস্থায় হঠাৎ কিছুদিন আগে জামিরুল রহমান তার লোকজন নিয়ে মতিউর রহমানের ওই জমি দখলের চেষ্টা করেন। এনিয়ে মতিউর রহমান আদালতে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

আদালত ওই মামলায় বাদি মতিউর রহমানের পক্ষে রায় প্রদান করেন। গত শুক্রবার তানোর থানা পুলিশ আদালতের রায়ের নোটিশ জারি করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে নোটিশ আকারে জারি করেন। আদালতের রায়ে জামিরুলকে মতিউর রহমানকে ০.৪৬ একর জমি দখলে না নেয়ার নির্দেশনা দেন। নোটিশ জারির পরদিন শনিবার সকালে ০.৪৬ একর জমির মধ্যে ০.১৬ একর জমিতে জামিরুল তার লোকজন রোপা আমন ধান রোপন শুরু করেন। নিষেধ করতে গেরে মতিউরকে ভয়ভীতি দেখানো হয়।

আরও পড়ুনঃ   বাগমারায় মুরগি বাবু আটক

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে অভিযুক্ত জামিরুল রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হরে তিনি সাংবাদিকদের সাথে এবিষয় কোন কথা বরতে রাজি না হয়ে এড়িয়ে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

১১

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি : ট্রাম্প

১২

আবারও উত্তপ্ত ভারতের মণিপুর

১৩

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত

১৬

আবারও দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নদীতে

১৭

রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৮

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

১৯

বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

২০

Design & Developed by: BD IT HOST