১৭ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় মুরগি বাবু আটক

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার অভ্যুথ্থানের সময় গত ৫ আগস্ট সকালে ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগে ওয়ারেছ আলী ওরফে মুরগি বাবুকে (৩৮) পুলিশ আটক করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কিছুদিন পালিয়ে ছিলেন তিনি। তবে সপ্তাহ খানেক আগে প্রকাশ্যে আসেন তিনি। এই অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এলাকায় তিনি মুরগি বাবু হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার দুপুরে মুরগি বাবু ভবানীগঞ্জ পৌরসভায় অবস্থান করছিলেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ সেখান থেকে তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মুরগি বাবু হাতে পাইপ নিয়ে ছাত্র-জনতাকে ধাওয়া করছেন। সরকার পতনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজনেরা জানান, মুরগি বাবু এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বাজারে মুরগি কেনা-বেচার কারণে তিনি এলাকায় মুরগি বাবু হিসেবে পরিচিত ছিলেন। গত ২০০৯ সালের জাতীয় নির্বাচনের পরে তিনি সাবেক সংসদ সদস্য এনামুল হকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয় ভাবে স্বেচ্ছাসেবকলীগের ভবানীগঞ্জ ওয়ার্ড শাখায় যুক্ত হন। এর থেকে ঠিকাদারী কাজে জড়িয়ে পড়েন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি প্রদানসহ বিভিন্ন বিতর্কিত কাজে জড়িয়ে পড়ে আলোচিত হন তিনি। এছাড়াও এক সময় কয়েকজনকে নিয়ে লাল বাহিনী গঠন করেন। তবে ওই সময় বিষয়টি আলোচিত হলে বাহিনীর তৎপরতা বন্ধ হয়ে যায়।
বাগমারার থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, পুলিশের একটি দল তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে গত ৫ আগস্ট ভবানীগঞ্জ এলাকায় ছাত্র-জনতাকে ধাওয়া ও হামলার অভিযোগ রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুনঃ   বাগমারায় কোরবানীর পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, ভ্রাম্যমান আদালতে জরিমানা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST