৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। এরই মধ্যে ফিফার এক প্রযুক্তিগত ভুলে ৬০ জন ফুটবলপ্রেমী বিনামূল্যে পেয়ে যান বিশ্বকাপের টিকিট। অপ্রত্যাশিত এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। টিকিট বিক্রির ওয়েবসাইটে কারিগরি ত্রুটির কারণেই ভুলবশত এসব টিকিট ইস্যু হয়েছিল। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট ৬০ জনকে জানানো হয়েছে, সাত দিনের মধ্যে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ   গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণায় থাকবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

গত ৩ জুন ই-মেইলের মাধ্যমে দর্শকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানায় ফিফা। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। ফলে বিনামূল্যে টিকিট পাওয়ার আনন্দ অনেকের জন্য মুহূর্তেই দুশ্চিন্তায় বদলে গেছে।

জানা গেছে, শুরুতে এই ভুল ধরতেই পারেনি ফিফা। নিয়মমাফিক অর্থ পরিশোধ করে টিকিট কেনা কয়েকজন সমর্থকের অভিযোগের পর বিষয়টি সংস্থাটির নজরে আসে। পরে তদন্তে প্রযুক্তিগত ত্রুটির সত্যতা মিললে নড়েচড়ে বসে সংস্থাটি। এরপর অর্থ পরিশোধের নতুন নির্দেশনা জারি করা হয়।

আরও পড়ুনঃ   আবারও শাহবাগে অবরোধ ইনকিলাব মঞ্চের

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফিফার টিকিট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের টিকিট বিক্রির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন ভুল কীভাবে ঘটল, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমালোচনা।

এর আগেও বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে বিতর্কে জড়িয়েছে ফিফা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়া খ্যাতিমান কোচ পেপ গার্দিওলাসহ ফুটবল অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব টিকিটের দাম নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST