৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনলাইন ডেস্ক : সাংবাদিকদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকার অতীতেও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর নানাভাবে হস্তক্ষেপ করা হতো এবং ভয়ভীতি দেখিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। কোনো সংবাদ প্রকাশে সরকার চাপ প্রয়োগ করেছে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। প্রধানমন্ত্রীও গণমাধ্যমকে নিজস্ব গতিতে চলার নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, তবে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের কারণে ভুয়া ছবি, ভিডিও ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে।

আরও পড়ুনঃ   বাগমারায় হামলার ভিডিও ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নেয়ার অভিযোগ

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় সরকার কাজ করছে। অতীতে সাংবাদিকদের জন্য গড়ে তোলা আবাসন সুবিধাগুলো সংরক্ষণ এবং গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্পাদক পরিষদের উত্থাপিত বকেয়া পাওনা পরিশোধে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যম মালিকদের প্রতি সাংবাদিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধের আহ্বান জানান।

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সরকার যৌক্তিক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করা সম্ভব হয়।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্য ওসমান গনি মনসুর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল কবির, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমসহ বিভিন্ন গণমাধ্যম, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

আরও পড়ুনঃ   দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোটের বিকল্প নেই- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আবাসন সংকট, বেকার সাংবাদিকদের কর্মসংস্থান, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা গণমাধ্যম খাতের আর্থিক সংকট মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় ফিতা কেটে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST