১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান এখন সময়ের দাবি’- উপাচার্য রুয়েট

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। কর্মসূচিতে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৬ টি বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। দমকল বাহিনী রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ দিদারুল আলম সহ এই বাহিনীর দক্ষ কর্মীদের পরিচালনায় অগ্নি নির্বাপন সহ ভূমিকম্পের সময় করণীয় শীর্ষক প্রশিক্ষণ ও মহড়া প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ   দেশের ৩ বিভাগে বৃষ্টির আভাস

প্রশিক্ষণ ও মহড়া উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটে একাধিক হল সহ গুরুত্বপূর্ণ ল্যাব রয়েছে। এসব ল্যাবে মূল্যবান যন্ত্রপাতির পাশাপাশি সহস্রাধিক শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে থাকে। কাজেই শর্টসার্কিট সহ ভূমিকম্পের মতো জরুরী সময়ে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে পারেন সে জন্য এই মহড়ার আয়োজন। এই প্রশিক্ষণে আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন বাংলাদেশ দমকল বাহিনীর দক্ষ সদস্যবৃন্দ।

তিনি আরও বলেন, হাতে কলমে এই প্রশিক্ষণ জীবন রক্ষা সহ সম্পদের সুূরক্ষার ক্ষেত্রে অগ্নি নির্বাপন বিষয়ে জ্ঞান ও সচেতনতা এখন সময়ের দাবি। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব জীবনের জরুরী মুহূর্তে তাৎক্ষনিক সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব। এধরণের প্রশিক্ষণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্যোগ মোকাবেলার মানসিক দৃড়তা তৈরি করে। আগুনের মতো ভয়াবহ বিপদের সময় কিভাবে নিজেকে ও অন্যদের নিরাপদ রাখা যায়, তা হাতে-কলমে শেখার এই সুযোগ নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

আরও পড়ুনঃ   একমাত্র মুসলিম দেশ হিসেবে বৃহস্পতিবার ঈদ পালিত হবে বাংলাদেশে

আইকিএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অনুষদভুক্ত বিভাগের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রসঙ্গত, রবিবার (১৩ জুলাই) ইলেকট্রিক্যাল এ্যন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ৪ টি বিভাগের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ ও মহড়া কর্মসূচির সমাপ্তি হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST