১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় ছয় মাসের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আগে থেকেই কারাগারে বন্দি ছিলেন। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার আরও সময় কারগারে কাটাতে হবে।

গতকাল শুক্রবার (১১ জুলাই) ওই ব্যক্তির আইনজীবী ও একটি এনজিও এ তথ্য জানায়।

মানবাধিকার সংস্থা তিউনিশিয়ান লীগ জানিয়েছে, ওই ব্যক্তি প্রেসিডেন্টকে টিভিতে দেখতে অস্বীকৃতি জানান। তিনি যে সেলে আটকা ছিলেন সেখানে টিভিতে খবর চলছিল। এতে প্রেসিডেন্টকে দেখানো হচ্ছিল।

আরও পড়ুনঃ   ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি তারই সেলের আরেক বন্দি কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। যেটি তারা তদন্ত করে এবং এরপ্রেক্ষিতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এনজিওটি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কারাগারের ভেতরও কণ্ঠরোধ করার নীতি প্রয়োগ করা হচ্ছে।

ওই ব্যক্তির আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলকে অন্য আরেকটি অভিযোগে কারাগারে আটকে রাখা হয়। যা পরবর্তীতে বাতিল করা হয়। এরপর তার কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। কিন্তু তিনি বের হচ্ছিলেন না। পরবর্তীতে তার পরিবার জানতে পারে তাকে নতুন করে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   লন্ডনে কোরআন পুড়িয়ে দেওয়া ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত

আইনজীবী স্বীকার করেছেন, তার মক্কেল প্রেসিডেন্ট কাইস সাঈদকে নিয়ে অবমাননাকর কথা বলেছেন এবং টিভিতে যখন তাকে দেখানো হচ্ছিল তখন তিনি টিভি চ্যানেল পরিবর্তন করতে বলেন।

ওই ব্যক্তি প্রেসিডেন্ট সাঈদের ওপর ক্ষুব্ধ। কারণ সাঈদ তিউনিশিয়ার নথিবিহীন নাগরিকদের ফিরিয়ে আনতে ইতালির সঙ্গে চু্ক্তি করেছেন। তিনি ইতালিতেই থাকতেন। যদিও তিনি নিজেই ইতালি থেকে ফিরে এসেছেন।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST