৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের কথা ভাবছে সরকার: প্রেস সচিব

অনলাইন ডেস্ক : সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের (১৮-৩২ বছর বয়সী) জন্য আলাদা বুথের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফেতে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কবেজ লেঠেল’ নিয়ে আলোচনা

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার কথা বলেছেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা বলেছেন ত্রয়োদশ নির্বাচন যেন নির্বাচন যেন লোক দেখানো না হয়, সত্যিকারের সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে হবে। সকলেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।

আরও পড়ুনঃ   রোববার আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান

নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এর মধ্যে ৫ লাখ আনসার, ১ লাখ ৭০ হাজার থাকবে পুলিশ সদস্য।

সশস্ত্রবাহিনী আর কতদিন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পালন করবে এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বিস্তারিত কিছু না বললেও জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১১

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১২

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

১৩

এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জর্ডানের বিদায়

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

১৬

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৯

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST