২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে কোল্ড স্টোরে আলু ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে কোল্ড স্টোরে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান।

তানোর উপজেলা আলু চাষী কল্যান সমিতির সভাপতি আলহাজ নুরুল ইসরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ রাশিদুল ইসলাম কারি, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল ও বিশিষ্ট আলিচাষী আবু সাইদ বাবু, তানোর পৌর সভার সাবেক কাউন্সিল আব্দুল মান্নান।

তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু চাষি লিমন, বিশিষ্ট ব্যবসায়ী ও আলু আহসান হাবিবসহ বিভিন্ন এলাকার শত শত আলুচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্যরা বলেন, ষ্টোর কর্তৃপক্ষ সিন্ডিকেট করে আলু চাষীদের জিম্মি করছে। তারা বলেন, গত বছর ষ্টোর গুলোতে প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২শ’ ৫৫টাকা।

আরও পড়ুনঃ   ঢাবি অধ্যাপকের যৌন হয়রানির বিচার চেয়ে আলটিমেটাম শিক্ষার্থীদের

এবছর অগ্রীম বুকিং স্লিপ কাটার সময় প্রতি বস্তার রেট ধরা হয়েছে ২শ’ ৮৫ টাকা। তারপরও কৃষকরা কোন প্রতিবাদ করেননি। কিন্তু এখন স্টোর কর্তৃপক্ষ বলছেন ষ্টোর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। যা চাষী ও ব্যবসায়ীদের প্রতি জুলুম ও অন্যায়ের সামিল। প্রতিবাদ সভায় আলু চাষী কৃষক ও ব্যবসায়ীরা বলেন স্রিপ কাটার সময় যে রেট ধরা হয়েছে তার বেশী হলে আন্দোলন করা হবে।

ষ্টোর কর্তৃপক্ষ ও কৃষক সুত্রে জানা গেছে, গত বছর গুলোতে ৭০ কেজির প্রতি বস্তা আলুর ভাড়া ছিলো ২শ’ ৫৫ টাকা। সে হিসেবে প্রতি কেজি আলুর ভাড়া পড়ে ৩ টাকা ৬৫ পয়সা। এবছর বুকিং এর সময় স্রিপ কাটার সময় রেট ধরা হয়েছে ২শ’ ৮৫ টাকা। সে হিসেবে প্রতি কেজি আলুর ভাড়া পড়বে ৪ টাকা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ষ্টোর কর্তৃপক্ষ বুকিং স্লিপ কাটা ব্যবসায়ী ও চাষীদের জানিয়েছেন এবছর আলুর ভাড়া দিতে হবে প্রতি কেজি ৮ টাকা। যা গত বছরের গচেয়ে দ্বিগুণ।

আরও পড়ুনঃ   মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ষ্টোর কর্তৃপক্ষের এমন ঘোষনার পর পরই আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে আতংকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে আলু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর আমান কোল্ড স্টোরের ম্যানেজার জালাল উদ্দীন বলেন, গত বছর প্রতি ৫০ কেজির বস্তার ভাড়া ছিলো ৩শ’ টাকা এবং লেবার খবচ ১৫ টাকা। কিন্তু আলু চাষী ও ব্যবসারা ৫০ কেজি আলুর পরিবর্তে ৭০ কেজি থেকে ৮০ কেজি করে আলু রাখছে। যা সরকারী নিয়ম বহির্ভূত। এবছর সরকার কর্তৃক বাংলাদেশ কোল্ড স্টোর এ্যাসোসিয়েশন কর্তৃক আলুর ভাড়া নির্ধারণ করা হয়েছে (৫০কেজির বস্তা) প্রতি কেজি ৮ টাকা। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১০

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১১

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১২

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

১৩

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১৪

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

১৫

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

১৬

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

১৭

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল, বিপাকে দর্শকরা

১৮

তানোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ গরু ২ শিয়ালের মৃত্যু

১৯

সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST