১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক : ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিসরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো।

সোমবার এক খোলা চিঠিতে এই নিন্দা এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিসর, আলজেলিয়া, বাহরাইন, ব্রুনেই, শাদ, কোমরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরা।

আরও পড়ুনঃ   মামলায় সম্পত্তি হারাতে পারেন ট্রাম্প

খোলা চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন। আরও বলা হয়েছে যে, তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে।

আরও পড়ুনঃ   তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

গত ১৩ জুন ভোর সাড়ে ৪ টার দিকে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর অভিযানের মধ্যে দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল সংঘাত। এখনও এই সংঘাত চলছে এবং ইতোমধ্যে এতে উভয় দেশের প্রায় ৩০০ মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ হাজার জন।

সংঘাত শুরুর চার দিন পর প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একসঙ্গে বিবৃতি দিলো এতগুলো মুসলিম দেশ।

সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১০

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১১

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১২

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৩

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৪

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৫

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

১৭

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

১৮

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

১৯

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST