৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আজাদ কাশ্মিরে ৮ জন নিহত হওয়ার পর টনক নড়ল ইসলামাবাদের

অনলাইন ডেস্ক : আইনশৃঙ্ক্ষলা ও আধাসামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের আজাদ কাশ্মির অঞ্চলে ৮ জন নিহত হওয়ার পর এ ইস্যুতে নড়েচড়ে বসেছে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আজাদ কাশ্মিরের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন।

কমিটির প্রধান হিসেবে আছেন শেহবাজ নিজে। বাকি ৭ সদস্যের মধ্যে আছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার সদস্য আহসান ইকবাল, আমির মুকাম, সরদার মুহম্মদ ইউসেফ, রানা সানাউল্লাহ, ড. তারিক ফজল চৌধুরী, ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় নেতা রাজা পারভেজ আশরাফ ও কামার জামান কাইরা এবং আজাদ জম্মু-কাশ্মিরের সাবেক প্রেসিডেন্ট সরদার মাসুদ খান।

আরও পড়ুনঃ   ব্রিকস সম্মেলনে ভারতের প্রাপ্তি-অপ্রাপ্তি

এই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোরুল হকও। বিক্ষোভ শুরুর আগে থেকেই তিনি আজাদ কাশ্মির ছেড়ে ইসরামাবাদের কাশ্মির হাউসে বসবাস করছেন।

আজাদ কাশ্মিরের আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শেহবাজ। এছাড়া আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, “আজাদ কাশ্মিরের জনগণকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আন্দোলন কর্মসূচি প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। তবে আন্দোলনকারীদের অবশ্যই জনগণ ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে।”

আরও পড়ুনঃ   বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর : শুভেন্দু

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওয়া সুবিধা ও বিশেষাধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মিরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।

গত চার দিনের বিক্ষোভে রাজধানী মুজাফফরাবাদে আইনশৃঙ্খলা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক সংঘাত হয়েছে আন্দোলনকারীদের। এতে নিহত হয়েছেন আট জন এবং আহত হয়েছেন আরও বহুসংখ্যক।

সূত্র : ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১০

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১১

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১২

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৪

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৬

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৭

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

২০

Design & Developed by: BD IT HOST