১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

অনলাইন ডেস্ক : বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতরিক্ষা বাহিনী (আইডিএফ); তার কিছু সময় পরেই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন— তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ   হিজবুল্লাহ আর ‘সন্ত্রাসী গোষ্ঠী’ নয়, ঘোষণা আরব লীগের

প্রসঙ্গত, তেহরানের বাসিন্দাদের কাছে পূর্ব তেহরান ‘ডিস্ট্রিক্ট থ্রি’ নামে পরিচিত। ডিস্ট্রিক্ট থ্রি-এর বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের পাশাপাশি ইরানের সরকারি কর্মকর্তা, মন্ত্রী এমনকি বিদেশের বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক কর্মকর্তারা থাকেন। অনেক দেশের দূতাবাস দপ্তরও ডিস্ট্রিক্ট থ্রি-তে অবস্থিত।

সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের উদ্দেশে এক ঘোষণাবার্তায় আইডিএফের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সামরিক অভিযানের ধারাবাহিকতা মেনে আগামী আর কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব তেহরানে ইরানের বর্তমান সরকারের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা করা হবে। তাই এই এলাকায় আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে খুবই ঝুঁকিপূর্ণ।”

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

গত ১৩ জুন শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ইরানে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২৪৪ জন।

হামলার চার দিন অতিক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আইডিএফ।

এদিক্ আইডিএফের এই সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সমস্ত বাসিন্দাদের নিজ নিজ এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST