১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গত ১৭ বছর মাফিয়াতন্ত্র কায়েম করেছিলেন স্বৈরাচারী হাসিনা : শারমিন পুতুল

নাটোর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত ১৭ বছর মাফিয়াতন্ত্র কায়েম করেছিল স্বৈরাচারী সরকার। সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন শুরু করেছিল, বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেছিল স্বৈরাচারী হাসিনা।

শনিবার (১৪ জুন) বিকেলে বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারমিন পুতুল বলেন, আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায়, বিএনপি একটি নতুন বাংলাদেশ গড়বে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হবে বিএনপি।

আরও পড়ুনঃ   প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদের সাথে দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর জাতীয়তাবাদী দলের দলীয় সংগীত আমরা বাজাতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই, বিএনপিসহ বাংলাদেশের আপামর জনসাধারণ, জুলাই অভ্যুত্থানে যারা অঙ্গহানি হয়েছেন, শহীদ হয়েছেন, এখনো অনেকে হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন, এই সব মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের মাটিতে শুনতে পাচ্ছি আমাদের জাতীয় সংগীত।

এর আগে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন লালপুর বাগাতিপাড়া আসনের সাবেক এমপি ও মন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্মিণী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন। তিনি বলেন, আমাদের পরিবারের সবার সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী হিসেবে আমার মেয়ে ফারজানা শারমিন পুতুলকে দেখতে চাই। আমার দলের সব নেতাকর্মীকে পুতুলের পাশে থাকার জন্য আহ্বান করছি। নিশ্চয়ই পুতুল লালপুর বাগাতিপাড়ার উন্নয়নে সবোর্চ্চ চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ   নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল রাফসানের ব্লু ড্রিংকস

বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য মো. হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST