১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ঐক্য ছাড়া অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে : অধ্যাপক মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে আজ শুক্রবার নগরীর নগরীর একটি মিলনায়তনে থানা শূরা সদস্য শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী -১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবুল হাশেম।

প্রধান অতিথির আলোচনায় তিনি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দােলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফভত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে।

আরও পড়ুনঃ   আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই- মিজানুর রহমান মিনু 

বাংলাদেশ সৃষ্টির পর থেকে এদেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চাইনা আর কোনো ডামি নির্বাচন দেখতে চাইনা। স্বৈরাচারি শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে অন্যায়ভাবে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলকে প্রতিরোধ করতে হবে। শান্তিপ্রিয় বিশ্ববাসীকে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। একামাতে দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ নিজেদের নাগরিক অধিকার চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

আরও পড়ুনঃ   ২০০ গাড়ি নিয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় এমপি নিখিল

রাজশাহী মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যড. আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত মহানগরীর সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, শিল্প ও বানিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রশিক্ষণ সেক্রেটারী ও জামায়াত মনোনীত পবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুজ্জামান ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST