১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯৪

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদে আজ বৃহস্পতিবার লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ২৯৪ জন নিহতের খবর নিশ্চিত করেছে রয়টার্স।

সংবাদমাধ্যমটিকে দেওয়া এক বিবৃতিতে ভারতীয় পুলিশের এক কর্মকর্তা মৃত্যুর সর্বশেষ সংখ্যাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কয়েক মিনিট পরই আগুনের গোলার মতো বিস্ফোরিত হয়ে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা

এই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে এক ব্রিটিশ নাগরিকের বেঁচে ফেরা ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ। ৪০ বছর বয়সী এই ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং নিজে হেঁটেই দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উড্ডয়নের ত্রিশ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে গেছে।’

আরও পড়ুনঃ   নারী কর্মীদের সঙ্গে যৌনতা, সন্তান নেওয়ার প্রস্তাব দেন মাস্ক

বিমানটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক।

মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কারণ উদ্ধারকর্মীরা পোড়া বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে মৃতদেহ উদ্ধারের কাজ এখনো চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST