১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত: রিজভী

অনলাইন ডেস্ক : গোটা জাতি লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময়, গণতন্ত্র যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। সেইসাথে, যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার।

আরও পড়ুনঃ   তানোরে স্বেচ্ছা সেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অপরদিকে, ভারতীয় পুশ ইনের বিষয়ে বলেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশ ইন করে চলছে। এর প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধও করবে বাংলাদেশ।

মতবিনিময় সভায়, করোনা থেকে সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গুও মারাত্মক রূপ নিয়েছে। জনস্বাস্থ্য এখন হুমকির মুখে।

আরও পড়ুনঃ   কোনো দলের অবৈধ-অসাংবিধানিক আবদার মেনে জাতিকে সংকট ফেলা যাবে না: সালাহউদ্দিন আহমেদ

এ সময়, করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেইসাথে, সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST