৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে নার্সিং শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) ও ঈদের দিন শনিবার (৭ জুন) অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঈদের পরদিন রোববার (৮ জুন) প্রকাশ করা হয়েছে বিজয়ীদের ফলাফল।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ইসলামি ব্যাংক নার্সিং কলেজের বিএসসি কোর্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাফিজুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন উদয়ন নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. খাদিজা খাতুন। এছাড়া ইসলামি ব্যাংক নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন অর্জন করেছেন তৃতীয় স্থান। আর যৌথভাবে চতুর্থ হয়েছেন গ্লোবাল নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের মাসুম আহমেদ ও রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী মোছা. জান্নাতুল ফেরদৌস। এছাড়া পঞ্চম হয়েছেন এম রহমান নার্সিং কলেজের বিএসসি চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান মনি।

আরও পড়ুনঃ   উৎকণ্ঠার মধ্যেই ১৫৬ উপজেলায় ভোট আজ

এবারের কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের ১০টি মেডিসিন রাখা হয়; যেগুলোর ইনডিকেশন বা কোনটা কোন ডিজিজের জন্য (রোগ/অসুস্থতা) জন্য খেতে হয়- এটা ছিল কুইজের প্রশ্ন। সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজের এনাটমি বিভাগের লেকচারার ডা. মো. আবু সালেহ এবং ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মোহাইমিনুল হক। বিচারকদ্বয় প্রতিযোগিদের উত্তর যথাযথভাবে মূল্যায়নের পর সেরা উত্তরদাতা হিসেবে চূড়ান্ত বিজয়ীদের ফলাফল তৈরি করেন।

আরও পড়ুনঃ   যশোর মনিহার সিনেমা হল সিনেপ্লেক্সের যুগে পা রাখলো 

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, ‘প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একরাশ ভালবাসা। সবার ভালবাসা ও অনুপ্রেরণায় ভাল কাজে আমাদের আগামীর পথচলা মসৃণ হবে ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST