৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

এবার দেশের ২৪ সরকারি স্কুলের নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে তৈরি হওয়া আরও ২৪টি সরকারি স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। উপসচিব রহিমা আক্তারের সই করা ওই প্রজ্ঞাপনে সংশোধিত নামের তালিকাও প্রকাশ করা হয়।

পরিবর্তিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাঁশখালী সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়ার পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নাম পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়, নোয়াখালীর রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় পরিবর্তন করে রুবীরহাট সরকারি উচ্চ বিদ্যালয়।

বরিশাল সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখন থেকে রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখন থেকে কাউনিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পার্বতীপুরের ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে তজুমদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হবে।

এছাড়াও দিনাজপুরের বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিবর্তিত নাম পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে চিলাহাটি প্রামানিকপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিবর্তন করে টেপ্রীগঞ্জ হাজিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, মেলান্দহের শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে চিনি তোলা সরকারি উচ্চ বিদ্যালয় বাহুবলের বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে বাহুবল মডেল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুনঃ   সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা জবি শিক্ষার্থীদের

ঢাকার লালবাগের শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়, শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিবর্তন করে কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা ক্যান্টনমেন্টের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখন থেকে ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে জুরাইন সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত হবে।

গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল এখন থেকে চন্দ্রা সরকারি হাই স্কুল, শিবচরের শেখ ফজিলাতুননেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে শিবচর ময়নাকাটি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে মাটলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয় এখন থেকে সরকারি জেলা স্কুল, টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভেদরগঞ্জের চরভাগা বঙ্গবন্ধু সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এখন থেকে চরভাগা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিত হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ে ফের বিক্ষোভ

ফকিরহাটের সরকারি বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয় এখন থেকে নোয়াপাড়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ময়মনসিংহের দি ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল গভ স্কুল অ্যান্ড কলেজ এখন থেকে চাইরবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গোপালগঞ্জের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এখন থেকে গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে পরিচিত হবে।

নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৬৮ সরকারি কলেজের নাম বদল করা হয়েছিলো। ১৩ এপ্রিল ১৬টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ এপ্রিল ১৬টি স্কুল, তিনটি স্কুল অ্যান্ড কলেজ ও দুইটি কলেজসহ মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। এছাড়াও ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বিশ্ববিদ্যালয়, ছয়টি মেডিকেল কলেজ ও ১৪টি হাসপাতাল থেকে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর ২৯ মে নাম পরিবর্তন করা হয় ৬৮ সরকারি কলেজের।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST