৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান নাহিদের

অনলাইন ডেস্ক : বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ জুন) রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর এ জন্য নির্বাচন কমিশনকে কঠোর নীতিমালা প্রণয়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, আর্থিক সত্যতা রাজনৈতিক দলগুলো প্রকাশ করে না। বিশেষ করে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো তথ্য উঠে আসে না।

আরও পড়ুনঃ   শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য বদলালেন রিজভী

নিজেদের আর্থিক অবস্থা নির্বাচন কমিশনকে জানাবেন উল্লেখ করে তিনি বলেন, এ মাসে নির্বাচন কমিশনে আমরা নিবন্ধনের জন্য যাবো। তখন আমরা দলের সব হিসেব জমা দেবো। কারণ আমাদের মূল উদ্দেশ্য জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাওয়া।

এ সময় এনসিপির নাম নিয়ে চাঁদাবাজির চেষ্টা হলে প্রতিহতের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় টাকা চাওয়া হয়েছে। কেউ ব্যক্তিগতভাবে কোনো এনসিপির নেতাকর্মী বা কাউকে টাকা দেবেন না। কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা দিবেন না।

আরও পড়ুনঃ   বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই

অনুষ্ঠানে সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপি ক্রাউড ফান্ডিং মডেল গ্রহণ করেছে। donate.ncpbd.org এই ওয়েবসাইটটির মধ্যে দিয়ে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে দিয়ে নাগরিক পার্টির সদস্য এবং সমর্থকরা আর্থিক অনুদান দিতে পারবেন বলেও জানান তিনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১০

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১১

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১২

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৩

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৪

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৫

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৬

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৮

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৯

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

২০

Design & Developed by: BD IT HOST