২৬ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বোনের বিপক্ষে মনোনয়ন ফরম তুললেন ভাই

ছবি- সংগৃহীত

নাটোর প্রতিনিধি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষে তার সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, লালপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী, গোপালপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লবসহ তার সমর্থিত নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   বাফুফের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন এবং মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এর আগে, এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে মাটির নিচে লুকানো ফেনসিডিল ও বিদেশি মদসহ গ্রেফতার ১

অন্যদিকে, এ আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিএনপির দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে রাজনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, ডা. ইয়াসির আরশাদ রাজনের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এ ছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১০

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১১

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১২

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৩

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৪

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৬

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৭

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৮

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৯

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST