৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ন্যাটো সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, আলোচনার কেন্দ্রে থাকবে প্রতিরক্ষা ব্যয়

অনলাইন ডেস্ক : চলতি জুন মাসের শেষ দিকে নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনে তাঁর প্রধান দাবি থাকবে সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, সেটিই হবে পুরো আলোচনার কেন্দ্রবিন্দু। মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, ন্যাটো মিত্ররা যুক্তরাষ্ট্রের মতো নিজেদের অংশের খরচ বহন করছে না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটিই হবে ন্যাটো সম্মেলনে তাঁর প্রথম অংশগ্রহণ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, তিনি (ট্রাম্প) ন্যাটো সম্মেলনে যাচ্ছেন।’

আরও পড়ুনঃ   হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধও এই সম্মেলনের আলোচনায় থাকবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, তাঁর দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

যদিও গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।

প্রথম মেয়াদে ন্যাটো থেকে পুরোপুরি যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর থেকে তিনি বলছেন, কেবল যারা প্রতিরক্ষায় পর্যাপ্ত ব্যয় করছে, তাদেরই তিনি সহায়তা করবেন।

এছাড়াও ইউরোপ থেকে মার্কিন সেনা সরিয়ে চীনসহ অন্যান্য হুমকির দিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনকি কানাডা ও ডেনমার্ক ভূখণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ওই দুই মিত্রের সঙ্গেও উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ   বছরের শেষ সূর্যগ্রহণ বুধবার, দেখা যাবে যেসব দেশ থেকে

ট্রাম্পের মূল দাবি হল, প্রতিটি ন্যাটো সদস্য রাষ্ট্রকে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র একাই সবার খরচ বহন করছে।

তবে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর ৩২টি সদস্য দেশের কেউই এ লক্ষ্যমাত্রা পূরণ করছে না।

ট্রাম্পকে সন্তুষ্ট করতে ন্যাটোর মহাসচিব ও নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে একটি সমঝোতা প্রস্তাব দিয়েছেন। এতে ২০৩২ সালের মধ্যে জিডিপির ৩.৫ শতাংশ সরাসরি প্রতিরক্ষা খাতে এবং ১.৫ শতাংশ নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যয়ের লক্ষ্য নির্ধারণের কথা বলেছেন তিনি।

এই প্রস্তাবকে ‘জয়’ হিসেবে দেখাতে পারেন ট্রাম্প, কারণ এতে তার ঘোষিত লক্ষ্য কিছুটা হলেও পূরণ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST