৩০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নিজামী-মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন: ডা. তাহের

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াত একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। শহীদ আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগ করেছেন। তাদের পরিচালিত মন্ত্রণালয়গুলো জোট সরকারের আমলে দুর্নীতিমুক্ত ছিল, যা তখনকার ফ্যাসিবাদী সরকারও স্বীকার করতে বাধ্য হয়েছিল

শুক্রবার (৩০ মে) চট্টগ্রামের বাকলিয়া থানার একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির নির্বাহী কমিটিতে ৬ নতুন মুখ

ডা. তাহের বলেন, ১৯৭১ সালে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করেন। এভাবে একের পর এক দেশবিরোধী শাসক জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেন। সর্বশেষ ফ্যাসিস্ট নেত্রীর নেতৃত্বে দেশের সম্পদ লুট করে ৩০০ আসনের এমপিরাও পলাতক রয়েছেন। এমনকি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছেন।

তিনি বলেন, ইতিহাসে এ ধরনের ঘটনা সম্ভবত আর কোথাও ঘটেনি। এখন জনগণ আশা ও বিশ্বাস নিয়ে জামায়াতের দিকে তাকিয়ে আছে। সেই আস্থার জায়গা থেকে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। আশা করি, যদি দেশ নৈতিকভাবে পরিচালিত হয়, তবে বাংলাদেশ বিশ্বদরবারে উজ্জ্বলভাবে মাথা তুলে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুনঃ   বর্তমান সরকারের মেয়াদ নিয়ে যা বললেন নুর

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক জাফর সাদেক।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST