২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সজল-বুবলীর সিনেমার শুটিং বন্ধের আহ্বান জানালেন ক্ষুব্ধ জয়া

অনলাইন ডেস্ক : নতুন সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও অভিনেতা আব্দুন নূর সজল। ছবিটির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ে ও বিভিন্ন লোকেশনে চলছে নতুন সিনেমাটির দৃশ্যধারণ। যেখানে বন্যহাতির অনেক আনাগোনা রয়েছে। এমনকি শুটিংস্পটে হাতির আক্রমণের ঘটনাও ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সজল নিজেই। তিনি জানালেন, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

আরও পড়ুনঃ   আদানির ছেলের বিয়েতে আসছেন টেলর সুইফট

এদিকে বনের ভেতরে এই শুটিং মোটেও ভালোভাবে নিচ্ছেন না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে।

ফলে সজল-বুবলীর এই সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বৃহস্পতিবার (২৯ মে) সকালে একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে জয়া লিখেছেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়?’

ক্ষুব্ধ জয়া প্রশ্ন তুলে আরও লেখেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’

আরও পড়ুনঃ   ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

জয়ার এই প্রশ্নের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। তারা বলছেন, বনের পরিবেশে শুটিং ইউনিটের নানা আয়োজন পশু-পাখিদের আতঙ্কিত করে তোলে।

এর আগে এই লোকেশনে শুটিং প্রসঙ্গে নায়িকা বুবলী জানান, শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। বললেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।’

জানা গেছে, এই সিনেমায় সজল-বুবলী ছাড়া আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১০

ইসলামাবাদে পাকিস্তান-ইরান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১১

তথ্য অধিকার : সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক ক্ষমতায়নের ভিত্তি

১২

পাবনাপাড়ায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

১৩

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

১৪

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৫

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

১৬

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

১৭

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

২০

Design & Developed by: BD IT HOST