১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

কলকাতায় জয়ার দুই সিনেমা, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী

অনলাইন ডেস্ক : দুই বাংলাতেই একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এদিকে ওপার বাংলাতেও চলছে জয়াকে ঘিরে আলোচনা। গতকাল (১৮ জুলাই) সেখানে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’। আর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে তার আরও একটি সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’।

এই ব্যস্ততার মাঝেই জয়া জানালেন, কাজ কমিয়ে দিতে চান অভিনেত্রী; বছরে মাত্র একটি বা দুটি সিনেমায় অভিনয় করবেন।

সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে সন্দেশ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন জয়া আহসান।

আরও পড়ুনঃ   অভিষেকের সঙ্গে পরকীয়া গুঞ্জন নিয়ে নিমরত বললেন— ‘করুণা হয়’

লম্বা সময়ের সেই পডকাস্টে নিজের প্রাথমিক জীবন থেকে শুরু করে ক্যারিয়ার প্রসঙ্গে নানা কথা বলেন জয়া। এক প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনেত্রী হব। সেই ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ দিচ্ছে, মুক্তি দিচ্ছে। তাই সেটা আঁকড়ে ধরলাম। তবে এটাকে জীবিকার মাধ্যম করে রাখতে চাই না। আমি আরও সিলেক্টিভ হতে চাই। বছরে এক বা দুইটা কাজ করলেই যথেষ্ট। জীবনটাকে উদ্‌যাপন করতে চাই।’

ক্যামেরার ব্যস্ততা থেকে যতটুকু সময় মেলে, প্রকৃতির কাছাকাছি থাকতে চেষ্টা করেন জয়া। বাগান করা, গাছের যত্ন নেওয়া, এমনকি নিজ হাতে চাষ করাতেও আনন্দ খুঁজে পান তিনি- এমনটাও জানান। বলেন, ‘গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব ভালো লাগে। আমি চাষবাস করতেও পছন্দ করি। বলা চলে, আমি প্রথমে চাষি, তারপর অভিনেত্রী। বাড়ির চাল ছাড়া প্রয়োজনীয় অনেক কিছুই নিজেই ফলাই।’

আরও পড়ুনঃ   কাজলকে জয়া বচ্চনের সঙ্গে তুলনা করে নেটিজেনদের কটাক্ষ

সকালে ঘুম থেকে উঠে মাটির ছোঁয়া না পেলে যেন দিনটাই শুরু হয় না তার। জয়ার কথায়, ‘মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সব সময় বলি, যারা অভিনয়ের সঙ্গে বা যেকোনো সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তারা প্রকৃতির কাছে যান। এটা খুব উপকারী।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST