২৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বছরে ৫ লাখের বেশি রোগীর সেবা দিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল

স্টাফ রিপোর্টার : গত বছর (২০২৪) পাঁচ লাখের বেশি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এসব রোগীদের মধ্যে ৩ লাখ ৯৭ হাজার ৯ শত জনকে বহিঃবিভাগে এবং ৪৯ হাজার ২৭৮ জনকে জরুরি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া ৬১ হাজার ৭৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে সেবা নিয়েছে।

এক বছরে এই হাসপাতালে সর্বমোট ৫ হাজার ৭০১ টি অস্ত্রোপচার হয়েছে। এর মধ্যে বড় ধরনের অস্ত্রোপচার ছিলো ১ হাজার ১০১ টি। এসময়ে নরমাল ডেলিভারি হয়েছে ৩ হাজার ৫৬১ টি এবং সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে ৭১৩ টি।

আরও পড়ুনঃ   রুয়েটের সকল বিভাগকে স্মার্ট বাংলাদেশের উপযোগী সেবা প্রদান করতে হবে

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে হাসপাতালটি থেকে কেন্দ্রীয়ভাবে সরবরাহকৃত ১০৩ ধরনের ওষুধ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আরও ১০৩ ধরনের ওষুধ সরবরাহের মাধ্যমে রোগীদের প্রায় ৯৫ শতাংশ ওষুধের চাহিদা পূরণ করা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষণিক তিনটি এ্যাম্বুলেন্স সক্রিয় রয়েছে এবং অস্ত্রোপচারে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামাদির সরবরাহও রয়েছে পর্যাপ্ত পরিমাণে।

আরও পড়ুনঃ   শার্শা সাতমাইল-গোগা সড়ক : কাজ বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে ফের ঢালাই

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা: মো. মাসুদ পারভেজ বলেন, সেবা প্রদানের দিক থেকে দেশের সকল সদর হাসপাতালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল প্রথম স্থান অধিকার করেছে। হাসপাতালে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানিয়ে যেকোনো অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হলে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST