২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পে ১৪০টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, এতে ১৪০ টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় ভোর ২টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল বেংকুলু প্রদেশের কাছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ৬৮ কিলোমিটার (৪২.২ মাইল) গভীরে।

দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬ বলেছে। যার কেন্দ্রস্থল ছিল ৮৪ কিলোমিটার গভীরে এবং সুনামির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে।

জাকার্তা থেকে এএফপি এই খবর জানায়।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বা বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী বেংকুলু শহরে ১শ’টিরও বেশি বাড়ি এবং কমপক্ষে ছয়টি সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ   হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ

আব্দুল বলেছেন, ‘বেংকুলু শহরে ১৪০টি বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে আটটি ভেঙে পড়েছে এবং সেগুলো মেরামত করা সম্ভব নয়।’

তিনি আরো বলেছেন, ভূমিকম্পের ফলে সেন্ট্রাল বেংকুলু জেলায় দু’টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

আব্দুল বলেছেন, শুক্রবার সকাল পর্যন্ত ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বেংকুলুর কিছু স্থানীয় মানুষ ভূমিকম্পে জেগে ওঠেন এবং তৎক্ষণাৎ ঘরের বাইরে ছুটে যান।

৩৬ বছর বয়সী এরিক কাতুর নুগ্রোহো এএফপি’কে বলেছেন, ‘ভূমিকম্পের সময় আমার ঘরের জানালা প্রচণ্ডভাবে কেঁপে উঠে। এই কাঁপুনি আমাদের ঘুম থেকে জেগে তুলেছিল।

‘আমরা স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের ঘরের বাইরে নিয়ে গেলাম। বাইরে থাকার সময় আমি যে প্রতিবেশীদের দেখেছি তাদের সবাই বাড়িতে ছিল না।’

আরও পড়ুনঃ   পাকিস্তানকে বন্যার সতর্কতা দিয়ে বাঁধ খুলে দিয়েছে ভারত

বিশাল দ্বীপপুঞ্জের এই দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। এটি একটি তীব্র ভূমিকম্পের চাপ যেখানে টেকটোনিক প্লেটগুলো সংঘর্ষে লিপ্ত হয় যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকে কেঁপে ওঠা ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১শ’ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গৃহহীন হয়ে পড়ে।

২০১৮ সালে সুলাওয়েসির পালুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
এছাড়া ২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে সুনামি হয় এবং ইন্দোনেশিয়ায় ১,৭০,০০০ এরও বেশি মানুষ মারা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST