১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক : বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার এক ভিডিও বার্তায় নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, বছর ঘুরে আবারো এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পয়লা বৈশাখ। নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখরিত হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাব অর্জনের সুবর্ণ দিগন্তে- এই হোক আজকের প্রত্যাশা।

আরও পড়ুনঃ   হকিতে ১৫ বারের চ্যাম্পিয়ন রাজশাহী পুলিশ লাইন্স স্কুল

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা প্রত্যাশার নয়া উৎসর্গকৃতচেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায়।

সেতুমন্ত্রী বলেন, আমরা আমাদের দল আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ, বেগবান অগ্রযাত্রা অব্যাহত রাখব।

আরও পড়ুনঃ   নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই,সময়মতোই ভোট হবে : ইসি সানাউল্লাহ

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST