১৮ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদ-উল-আয্হা উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার : রবিবার (১৮ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল-আয্হা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভাপতির বক্তৃতায় আফিয়া আখতার বলেন, পবিত্র ঈদ-উল আয্হার জন্য তিন ধরনের প্রস্তুতি নিতে হয়। প্রাথমিক প্রস্তুতি হচ্ছে গরুর হাটের ব্যবস্থাপনা। যেখানে গরুর হাট স্থায়ী ও অস্থায়ীভাবে বসবে সেখানে প্রাণিসম্পদ অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনী ও ব্যাংক কর্মকর্তাদের প্রতিবছরের ন্যায় বসার ব্যবস্থা রাখা হবে। হাটের আশেপাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। রাজশাহীতে কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি কোরবানীযোগ্য পশু প্রস্তুত রয়েছে।

আরও পড়ুনঃ   পতাকাবিহীন গাড়িতে যমুনা থেকে বের হলেন নাহিদ, পদত্যাগের গুঞ্জন

কোরবানির পশু জবাইয়ের পরে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, নগরীর ভিতরে সিটি কর্পোরেশন এবং নগরীর বাইরে উপজেলা প্রশাসনের মাধ্যমে ও স্থানীয়ভাবে বর্জ্য অপসারণ করা হবে সেলক্ষ্যে সকল ওয়ার্ডে প্রয়োজনীয় ব্লিচিং পাউডার, লোকবল ও ট্রাকের ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, কোরবানির পশুর চামড়া নিজ নিজ উদ্যোগে সংরক্ষণ করতে হবে। একদিনেই যেন সব চামড়া ঢাকায় না যায়। চামড়া যদি একদিনে মূল ব্যবসায়ীর হাতে চলে যায় তাহলে আপনারা সঠিক মূল্য পাবেন না। যদি সরকারের পক্ষ থেকে চামড়া সংরক্ষণের জন্য লবণ বরাদ্দ আসে তাহলে আমরা প্রয়োজন অনুযায়ী সবাইকে ভাগ করে দেব।

আরও পড়ুনঃ   কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

তিনি বলেন, ঈদের জামাতের কমিটি জামাতের সকল কার্যক্রম পরিচালনা করবে। পবিত্র ঈদ-উল-আয্হার নামাজের প্রধান জামাত প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। আবাহওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত হযরত শাহ্ মখদুম দরগা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পর্যায়ের সরকারি দপ্তরপ্রধান ও উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST