১৪ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

টিকটক ভিডিও বানাতে গিয়ে তিস্তায় ডুবে প্রাণ গেল কিশোরের

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাটে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে তিস্তা নদীতে ডুবে সোহাগ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোহাগ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাব গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ তার ফুফাতো বোনকে নিয়ে টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে তিস্তা নদীতে গোসল করতে নামে। এ সময় সঙ্গে আরও দুই বন্ধু ছিল। তখন সোহাগ নিজের মোবাইলে ভিডিও ধারণ করছিল। গোসলের এক পর্যায়ে অন্যরা নিজেদের মতো তীরে এলেও সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তার বন্ধুরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টা পর তিস্তা নদী থেকে সোহাগের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ   কৃষক সেজে ছদ্মবেশে অভিযানে মাদক মামলার আসামি গ্রেফতার

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, তিস্তা নদী থেকে সোহাগ নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১০

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১১

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৩

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৪

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৫

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৬

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৭

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৯

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST