১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ চেয়ে বিএনপির স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে আরএমপি কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুর ১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে উপস্থিত হয়ে পুলিশ কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন তারা। স্মারকলিপিতে নগরীতে ক্রমবর্ধমান অপরাধ, কিশোর গ্যাং, যৌন হয়রানি, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহারে উদ্বেগ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “রাজশাহীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, মাদকের বিস্তার বেড়েছে এবং শহরে খুন, ছিনতাই ও ইভ টিজিংয়ের ঘটনা বেড়েই চলেছে।”

আরও পড়ুনঃ   জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, দুর্নীতি-লুটপাট থাকবে না: গোলাম পরওয়ার

তারা পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “সকল মামলার আসামি ও অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। বিশেষ করে, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

স্মারকলিপিতে যুবদল নেতা রুহুল আমিন বাবলুর বাসায় অগ্নিসংযোগ, গুলি ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের এখনও গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। বাবলু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ   আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

এছাড়া, কিশোর গ্যাং ও ইভটিজারদের তালিকা করে অভিযান পরিচালনা, রাত্রিকালীন টহল জোরদার এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম পুনর্গঠন ও সক্রিয় করার আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST