১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সড়কে নেমে উল্লাস করছে পাকিস্তানিরা, চলছে মিস্টি বিতরণ

অনলাইন ডেস্ক : সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে আজ শনিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছেছে। এ অবস্থায় সড়কে নেমে এসে উল্লাস করছে অনেক পাকিস্তানি। একই সঙ্গে চলছে মিস্টি বিতরণ।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাকিস্তান দীর্ঘজীবী হোক’ স্লোগান দিয়ে অনেক শহরের মানুষ ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে জাতীয় গর্ব এবং স্বস্তির মুহূর্ত বলে অভিহিত করেছে।

লাহোর শহরের এক যুবক মোহাম্মদ ফতেহ বলেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের বাহিনী শক্তির সাথে জবাব দিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হওয়া ছাড়া ভারতের কাছে আর কোন উপায় ছিল না।

আরও পড়ুনঃ   টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

ইসলামাবাদে ৪৫ বছর বয়সী গৃহবধূ জুবাইদা বিবি যুদ্ধবিরতির পর আনন্দ প্রকাশ করে বলেন, যুদ্ধ কেবল দুঃখকষ্ট বয়ে আনে। আমরা খুশি যেম শান্তি ফিরে আসছে। আমার কাছে এটা ঈদের মতো লাগছে। আমরা জিতেছি।

পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের বাসিন্দারা যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, এটি স্বস্তি বয়ে আনবে।

জুলফিকার আলী নামের একজন বাসিন্দা বলেন, আমাদের জন্য ‘শান্তি মানে বেঁচে থাকা’। আমরা যথেষ্ট কষ্ট সহ্য করেছি। আমি খুশি যে, পাকিস্তান এবং ভারত উভয়ই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই ভারত ও পাকিস্তানের কর্তৃপক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

আরও পড়ুনঃ   বিশ্বখ্যাত রোলস-রয়েসের সাবেক প্রধান ডিজাইনার ডাকাতের হামলায় নিহত

এর আগে, নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’

এরপর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। পৃথকঅভাবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১০

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৩

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৪

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৫

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৬

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

১৮

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

২০

Design & Developed by: BD IT HOST