১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিক চাপের মুখে ভারত সংঘাতের পথ পরিহার করে আলোচনায় আসবে বলে আশা করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দেশটির সংবাদমাধ্য জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “ভারতের যদি ন্যূনতম বিবেচনাবোধ থাকে, তাহলে তাদের উচিত সংঘাত বন্ধ করে আলোচনায় আসা। তারা যদি (হামলা) থামায়, তাহলে আমরাও থামব; কারণ আমরা ধ্বংস ও অর্থের অপচয় চাই না। দুই দেশের অর্থনীতি ভিন্ন, কিন্তু আমরা সাধারণভাবে শান্তি চাই।”

“আন্তর্জাতিক বিশ্ব ইতোমধ্যে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। অনেক বিশ্বনেতার সঙ্গে আমার কথাও হয়েছে। আমরা চাই ভারতও আন্তর্জাতিক বিশ্বের বার্তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করুক এবং সংলাপে আসুক।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

আরও পড়ুনঃ   জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর তিন দিনের মধ্যে ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ শুরু করল পাকিস্তান। আরবি ‘বুনইয়ানুম মারসুস’-এর বাংলা অর্থ সীসার প্রাচীর। পাকিস্তানের সেনবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, শুক্রবার রাতে ‘বুনইয়ানুম মারসুস’-এর আওতায় ভারতের অন্তত ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান।

এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, “তারা (ভারত) সীমান্ত বন্ধ করেছে, আমাদের কূটনীতিকদের বহিষ্কার করেছে, আমাদের বিরুদ্ধে যাচ্ছেতাই অভিযোগ এনেছে এবং সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনও প্রদান করেনি।”

আরও পড়ুনঃ   মালদ্বীপে মুগ্ধতা ছড়াচ্ছেন মেহজাবীন-আদনান

“আমরা যা করছি, তা কোনো আক্রমণাত্মক যুদ্ধ নয়। আমরা শুধু ভারতের নিষ্ঠুরতার জবাব দিচ্ছি। আমাদের সামরিক অভিযান সুনির্দিষ্ট এবং বিশ্ব ইতোমধ্যে জেনে গেছে যে আমরা কেবল আত্মরক্ষার্থে এই অভিযান শুরু করেছি।”

গতকাল শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ফোনালাপে তিনি দুই দেশের উত্তেজনা প্রশমণের আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন, যদি ভারত ও পাকিস্তান সংঘাতের পথ পরিহার করে আলোচনায় আসতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করবে।

জিও নিউজকে ইসহাক দার বলেন, “ভারত যে ভুল পথে আছে, তা তাদেরকে বোঝানো এখন আন্তর্জাতিক বিশ্বের দায়িত্ব। আমাদের পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের ন্যায্য অধিকারের আওতাধীন। বিজয় পাকিস্তানের হবে।”

সূত্র : জিও নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST