৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

মনিরের পরিবারের পাশে দাঁড়ান শাকিব, বাস্তবের নায়ক হয়ে উঠুন

অনলাইন ডেস্ক : রাজশাহীতে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিংসেটে অসুস্থ হয়ে পড়ে মারা যান স্টান্টম্যান মনির হোসেন। রোববার (৪ মে) শুটিংস্পটে ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মনিরের মৃত্যুতে শোবিজাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই স্টান্টম্যানের মৃত্যুতে শাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে ঢাকাই সিনেমার মেগাস্টার নির্লিপ্ততায় অনেকে অবাক হয়েছেন।

জানা গেছে, শাকিব খানের শাকিব সেসময় শুটিং করলেও সহকর্মীর মৃত্যুতে একবারের জন্যও হাসপাতালে যাননি। মনিরের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। বিষয়টি নিয়ে সহকর্মীদের মধ্যেও এক ধরণের ক্ষোভের সৃষ্টি হয়েছে।

যা উঠে এসেছে চিত্রনায়িকা রত্না কবিরের এক ফেসবুক স্ট্যাটাসে। যেখানে তিনি পর্দার নায়ক শাকিবকে বাস্তবের নায়ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ   সুহানার সমালোচনার জবাব দিলেন ভক্তরা

শাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে এক খোলা চিঠিতে রত্না লিখেছেন, “সুপ্রিয় শাকিব খান, কাল আপনার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সেটে মনির মারা গেলেন। শুনেছি, আপনি একবারও ছেলেটির কাছে হাসপাতালে বা তার পরিবারের কাছে যাননি। আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না। এটা নতুন নয়, আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না।’

শাকিবকে বাস্তবের নায়ক হয়ে ওঠার আহ্বান জানিয়ে রত্না বলেন, ‘এখন সময় হয়েছে বাস্তবের নায়ক হয়ে ওঠার। আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে। এখন কিছু ফেরত দেওয়ার সময়। মনিরের পরিবারের পাশে দাঁড়ান। পর্দার পেছনের যারা আপনাকে আজকের শাকিব বানিয়েছে, তাদের ভুলে যাবেন না।’

অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমা থেকে অনেক পেয়েছেন অনেক নিয়েছেন। এখন দিতে শিখুন। যতই ইংরেজি শিখেন পাকিস্তানি ভাষা বলতে পারেন আর হিন্দি ভাষা বলে বাহবা পান। আপনি কিন্তু বাংলা চলচ্চিত্র আর বাংলাদেশেরই একজন মানুষ।’

আরও পড়ুনঃ   আমাকে খোলামেলা পোশাকে দেখার এতো ইচ্ছা কেন?

রত্নার পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলেছেন, ‘তাণ্ডব’ সিনেমার পুরো টিমের উচিত ছিল মনিরের পরিবারের পাশে দাঁড়ানো। শাকিব খানেরও উচিত ছিল কোনো প্রতিক্রিয়া জানানো।

প্রসঙ্গত, মনির হোসেন নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছিলেন তিনি। তার সাহসী ও ঝুঁকিপূর্ণ দৃশ্যগুলোই পর্দার সামনে অনেক নায়ক ও নায়িকাদের ক্যারিয়ারে অসংখ্য সাফল্যের ভিত গড়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST